পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

রাজশাহী : বিসিএস পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিবির।

রোববার সকালে মহানগর শিবির এ কর্মসূচি পালন করে।

সকাল ৮টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন মহানগর শিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিবির সভাপতি বলেন, গোটা ছাত্রসমাজের ভবিষ্যতকে উপেক্ষা করে শুধু ছাত্রলীগের ব্যপারে এইচটি ইমামের এ অবিবেচনা প্রসূত বক্তব্য চরম ধৃষ্টতা ছাড়া কিছু নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তার এমন বক্তব্য ছাত্রসমাজসহ দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। ছাত্রলীগ নয় বিসিএস-সহ সকল ধরনের নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন দাবি করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করে জ্ঞান চর্চার পরিবেশে বিঘœ সৃষ্টি করছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপডেট টাইম : ০৫:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪