পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে চাতালের বয়লার বিস্ফোরণ : দগ্ধ ৫

রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে চাতালের বয়লার বিস্ফোরণে শিশু ও নারীসহ ৫ জন দগ্ধ হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো; নাটোরের আব্দুর রহিমের স্ত্রী চাতালের নারী কর্মী ভাণু বেগম (৪৪), সিংগা গ্রামের আজাদের শিশুকন্যা ও সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বর্ষা খাতুন (১২), তাহের উদ্দিনের ছেলে তারেক রহমান (২৫), আব্দুল জলিলের স্ত্রী রেনু বেগম (৪০) ও শালঘরিয়া গ্রামের এজাজুল হক (৪২)।

আহতদের মধ্যে ভাণু বেগম ও তারেক রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

জানা গেছে, দুর্গাপুর পৌরসভা সদরের সিংগা গ্রামের আলাউদ্দিন (আলা) আলীর চাতালের বয়লার দীর্ঘ দিন থেকে পরিত্যাক্ত হয়ে পড়ে ছিলো। সোমবার আবারো চালুর করার আধাঘণ্টা পরে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।

এসময় সেখানে কর্মরত ভাণু বেগমের পুরো শরীর বয়লারের ভেতরে থাকা গরম পানিতে ঝলসে যায়। পাশে থাকা অন্যরাও এতে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে চাতালের বয়লার বিস্ফোরণ : দগ্ধ ৫

আপডেট টাইম : ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০১৪