পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে আমিরসহ হিযবুত তাওহীদের ৪ সদস্য আটক

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে হিযবুত তাওহীদের জেলা আমিরসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক পরিচয় পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, সংগঠনের পুস্তিকা ও রেজিস্ট্রেশন বিহীন দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।

ওই চার হিযবুত তাওহীদ সদস্য হলো, রাজশাহী জেলা আমির সাকিব আহমেম্মদ (২৮), সদস্য রাজশাহীর চারঘাটের ঝিকড়া এলাকার রবিউল ইসলাম (২৬), একই এলাকার শাহিনুর রহমান (২২) ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার বিল্লাল আহম্মদ (২৫)।

এদের মধ্যে সাকিব আহম্মেদ হিযবুত তাওহীদের প্রচারপত্র ‘বজ্রশক্তি’র রাজশাহী প্রধান হিসেবে পরিচয় দেন। অন্যরা সার্কুলেশনের দায়িত্বে নিয়োজিত।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড় এলাকায় অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসের কার্যালয়ের নিচতলা থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, ওই চারজন বিভিন্ন সাধারণ লোকজনের কাছে গিয়ে লিফলেট ও বই বিতরণ করছিলেন। তাদের কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সুপারের নির্দেশে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।

এ বিষয়ে জেলাপুলিশ সুপার আলমগীর কবিরের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে আমিরসহ হিযবুত তাওহীদের ৪ সদস্য আটক

আপডেট টাইম : ০৫:২৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪