অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাবিতে চাকরি মেলা শুরু শনিবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ শুরু হতে যাচ্ছে। মেলা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এ মেলার আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবীর খান জানান, বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকরোর চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ২৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করবেন।

এ মেলা উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৭টা এবং ৩০ নভেম্বর বেলা ১১ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও ডিন্স কমপ্লেক্স কনফারেন্স কক্ষে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দেশের প্রায় ২০টি কোম্পানি এ মেলায় অংশ নিচ্ছে। কোম্পানীগুলো সরাসরি সিভি সংগ্রহ, চাকরীর তথ্য প্রদান, সেরা চাকরী প্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করবে।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম।

মেলার শেষ দিন বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন, ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল শাওন, ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিপন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাবিতে চাকরি মেলা শুরু শনিবার

আপডেট টাইম : ০৩:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪