পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রেবেকার মন্তব্যে তসলিমার ক্ষোভ

ঢাকা : নারী ধর্ষণ নিয়ে মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রেবেকা মোমেন এর দেয়া মন্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার শীর্ষ নিউজে রেবেকা মোমেনের মন্তব্যটি নিয়ে ‘নারীর অশালীন চলাফেরাই ধর্ষণের কারণ’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছিল। সেই খবরটি নিজের ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পরে তিনি তার স্ট্যাটাসে এই খবরের প্রতিক্রিয়ায় নিজের মন্তব্য তুলে ধরেন।

বাংলাদেশি এই নির্বাসিত লেখিকা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই রেবেকা মোমেন বেটিরে পাছায় লাত্থি দিয়ে নারী ও শিশু কল্যাণ কমিটি থেকে এক্ষুণি বের করে দেওয়া উচিত! মূর্খ বেটি নাকি আবার কমিটির প্রধান! যেমন দেশ, তেমন এদের মগজ! খুঁজে খুঁজে কারা এইসব জঞ্জাল যোগাড় করে কমিটির জন্য! নারীর কল্যাণের নামে এই জঞ্জালগুলো অকল্যাণ ছাড়া আর কিছু করে না…

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অর্জন ও ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে রেবেকা মোমেন বলেছিলেন, নারীর অশালীন চলাফেরা ও পারিবারিক শৃঙ্খলা না থাকার কারণে দেশে ধর্ষণ এবং নির্যাতনের মাত্রা বেড়ে গেছে।

রেবেকা মোমেন বলেন, পুরুষরা আক্রমণ করবে এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু নারী যদি শ্রদ্ধাবোধ পাওয়ার যোগ্যতা অর্জন না করতে পারে তবে দেশে নারী নির্যাতন বাড়বেই, কমবে না।

এ সময় রেবেকা আরো বলেন, আমি পুরুষের কোন দোষ দেখি না। এখনকার মেয়েদের মাঝে শালীনতাবোধের অভাব লক্ষ্য করে মন কাঁদে। তারা অশালীনভাবে চলাফেরা করলে পুরুষ আক্রমণ করবে।

নারীদের উদ্দেশ্যে রেবেকা মোমেন বলেন, আমি আপনাদের মানুষ। আমার কথায় নারীরা রাগ করবেন না। তবে আপনাদের আরো সহনশীল ও সচেতন হতে হবে। তাহলেই নারী নির্যাতনের মাত্রা কমবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেবেকার মন্তব্যে তসলিমার ক্ষোভ

আপডেট টাইম : ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪