পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভাগ্য নির্ধারণে আদালতে আলোচিত সেই মা-ছেলে

ফেনী: ফেনী শহরের শাহীন একাডেমী সড়কের একটি বাসা থেকে পাঁচ বছর পর উদ্ধার হওয়া আলোচিত সেই মা-ছেলের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।

রোববার দুপুরে তাদের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করতে আদালত প্রাঙ্গনে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহানআরা বেগম রোজি ও শিশু পুত্র মেহেদী ইসলাম জিমুনকে বুধবার উদ্ধারের পর থেকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের দায়িত্বভার কে নেবে এমন সিদ্ধান্তে পৌঁছতে না পারায় রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি থেকে নামানো হলে ভিড় জমায় উৎসুক লোকজন।

এর আগে শনিবার রাত ৮ টার দিকে ফেনী মডেল থানার ওসির কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুনীল চন্দ্র ও স্থানীয় কাউন্সিলর মো. ওমর ফারুক ছাড়াও জিমুনের বাবা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ভূঞা, জেঠা মো. সোলায়মান, খালা জাহানআরা বেগম ও নুরের সাফা বেগম, মিজানুর রহমান উপস্থিত হন। বৈঠকের একপর্যায়ে উপস্থিতিদের স্বাক্ষর নেয়ার সময় জিমুনের বাবা কৌশলে সরে পড়েন। পরবর্তীতে তার অনুপস্থিতিতে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুনীল চন্দ্র নতুন বার্তা ডটকমকে জানান, জিমুন ও তার মা রোজীর দায়িত্বভার নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আদালতে আনা হয়েছে।

হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, মা-ছেলেকে স্বাভাবিক জীবন ফিরে পেতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এছাড়া আত্মীয়-স্বজনের পরিচর্যা পেলে আরো দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভাগ্য নির্ধারণে আদালতে আলোচিত সেই মা-ছেলে

আপডেট টাইম : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪