অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জ ৩ আসনের উপ-নির্বাচনে আ. লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সিরাজগঞ্জ : জাতীয় সংসদের সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে নির্বাচন কমিশনের স্থানীয় অফিসে এই ঘোষণা দেয়া হয়।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলন এর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর ঈদুল আযহার দিন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ইছাহাক আলী মারা যান।

এর ফলে ২৮ অক্টোবর সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দিলে ১১ নভেম্বর এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়নপত্র জমা দেন। কিন্তু অসম্পূর্ণ থাকায় ২২ নভেম্বর মুন্নুর মনোনয়রপত্র বাতিল ঘোষণা করা হলে একমাত্র প্রার্থী হিসেবে টিকে থাকেন ম ম আমজাদ হোসেন মিলন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২২ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, আপিল ২৩-২৫ নভেম্বর, ২৯ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২৩ ডিসেম্বর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জ ৩ আসনের উপ-নির্বাচনে আ. লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট টাইম : ০৬:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪