অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইনুকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে খালেদা জিয়াকে গালাগালি করার জন্য : গয়েশ্বর

বাংলার খবর২৪.কমindex_47642 ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে গালাগালি করার জন্য। দায়িত্ব অনুযায়ী ইনু তার কাজ চালিয়ে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘শেখ মুজিবের হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী। ১৯৭১ সালের ২৫ জানুয়ারি বাকশাল কায়েম করার জন্য ১৫ আগস্টে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার মাধ্যমে জাতি মুক্তি পেয়েছিল।’

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এদিন ‘প্রতারণা’ দিবস হিসেবে পালন করতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ৫ জানুয়ারি আপনাদের মতে নিয়ম ও সাংবিধানিক অধিকার রক্ষার নির্বাচন হয়েছে। এখন জনগণের অধিকার রক্ষার নির্বাচন দিন। সোজা পথে আসুন এবং সত্য কথা বলুন। জনগণের রায় মেনে নেওয়ার জন্য প্রস্তুত হোন।

‘বিএনপি’র আন্দোলন করার ক্ষমতা নেই’ সরকারের মন্ত্রীদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি’র আন্দোলন করার ক্ষমতা নেই, তাহলে আপনাদের কেন ঘুম হারাম হয়ে গেছে। ২০ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচিতেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইনুকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে খালেদা জিয়াকে গালাগালি করার জন্য : গয়েশ্বর

আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪