পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

জামিনে মুক্তি পেলেন সেই বাস চালক

রাজশাহী : রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন ছাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেলেন বাসটির ঘাতক চালক আব্দুর রাজ্জাক।

বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার শুনানি শেষে বাসচালক আব্দুর রাজ্জাকের জামিন মঞ্জুর করেন।

এর আগে মতিহার থানা পুলিশ তাকে আদালতে নিয়ে যান।

আব্দুর রাজ্জাক দুর্ঘটনা কবলিত রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস লাকী পরিবহনের চালক। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বাস চালক জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.হবিবুর রহমান।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজ কর্তৃপক্ষ চারটি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কলেজের পক্ষ থেকে তিনটি বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজশাহী নগরীর কাটাখালীতে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীবাহী ওই বাসটি খাদে পড়ে গেলে তিন ছাত্রীর মৃত্যু হয়।

আহত হন আরো অন্তত ২০ ছাত্রী। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় বাস দুটির চালক ও হেলপারকে আসামি করে মামলা দায়ে করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

জামিনে মুক্তি পেলেন সেই বাস চালক

আপডেট টাইম : ০২:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪