অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সেন্টমার্টিনে অপহৃত পর্যটক দম্পতিকে উদ্ধার: আটক ৩

রামু: কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে এসে শিশু সন্তানসহ অপহৃত পর্যটক দম্পতিকে ৭ দিন পর রামু থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকেও আটক করা হয়।

শনিবার দিবাগত রাত ২টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদারপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটক অপহরণকারীরা হলো, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদার পাড়া এলাকার নুরুল হকের ছেলে জয়নাল আবেদীন (৩৩), মো. আলমের ছেলে নবী আলম (২২), টেকনাফ উপজেলার ইসলামবাদ এলাকার আব্দুল মোতালেবের ছেলে আব্দুল হাকিম (২৫)।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর মুক্তিপণ দাবিতে দুর্বৃত্তরা তাদের সেন্টমার্টিন থেকে অপহরণ করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া দম্পতি হলেন, কুমিল্লার তিতাস উপজেলার গৌরিপুর ইউনিয়নের সোনাকান্দি এলাকার রইজ উদ্দিন সুমন এর স্ত্রী আমেনা খাতুন (৩২)।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সেন্টমার্টিনে অপহৃত পর্যটক দম্পতিকে উদ্ধার: আটক ৩

আপডেট টাইম : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪