পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলার খবর২৪.কম500x350_af286a680413ef6847592eef4fd77c82_Ru_sm_482154726 রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় দুই গ্রুপের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দিলে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, রাত দেড়টার দিকে লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শামীমের নেতৃত্বে নারায়ণ, মনির, নাঈম, নিশানসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী হলের প্রথম ব্লকের তৃতীয় তলা থেকে লাঠি, রড, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অপর সভাপতি প্রর্থী মিজানুল হক মিজানের ২১০ নম্বর কক্ষে যান। শামীম সেখানে গিয়ে মিজানকে মারধর করার হুমকি দেন। এসময় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন তাদের বাধা দিলে শামীমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান-সুজন গ্রুপ ও শামীম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর একপর্যায়ে শামীম গ্রুপের নেতাকর্মীরা পালিয়ে যান। এসময় মিজান গ্রুপের নেতাকর্মীরা হলের মূল গেটে তালা দিয়ে হলে সশস্ত্র মহড়া দিতে থাকেন। একপর্যায়ে তারা শামীম গ্রুপের কর্মীদের ৩০১, ৩০৩, ৩০৫ ও ৩১৮ নম্বর কক্ষে ভাঙচুর চালান।

পরে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা হলে এসে বিষয়টি মিমাংসা করে দেন।

এ ব্যাপারে মিজান বলেন, শামীম কোনো কারণ ছাড়া তার অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে আমাকে মারধর করতে আসেন। তাই আমি প্রতিরোধ করেছি।

শামীম বলেন, আমরা তাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৯:২২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪