অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ ছাত্রলীগ নেতাকর্মী। আহতরা হলেন- মিঠুন, আসিফ, খোকা ও রিংকু।

বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে সাহেরখালী ভোরের বাজারে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রুপের কর্মীরা খোকা (৩০) নামের এক দোকানদারকে কুপিয়ে আহত করে।

গিয়াস উদ্দিন সমর্থিত কর্মীরা খোকার দোকানে এসে আড্ডা দেয় এই অপরাধে তার দোকানে হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে গিয়াস উদ্দিন সমর্থিত লোকজন মন্ত্রী সমর্থিত গ্রুপের কর্মী রিংকুর ওষুধের দোকানে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ছাত্রলীগ কর্মীরা চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের মহড়া দিয়েও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাঈনুল ইসলাম রানা জানান, এই সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।

নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই কাওসার জানান, ছাত্রলীগের অস্ত্রের মহড়া সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের খবর তিনি শুনেছেন বলে জানান।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

আপডেট টাইম : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫