অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : ভাঙচুর-অগ্নিসংযোগ

সিলেট : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর তালতলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার রাত ১০ টায় জেলা ছাত্রলীগ সভাপতি শাহরীয়ার আলম সামাদ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় ইসলামী ব্যাংকের তালতলা শাখা ও নবান্ন রেস্টুরেন্টসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া অগ্নিসংযোগ করা হয় ৪টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি রিকশা। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠের ভাসমান কাপড়ের দোকানগুলোও পুড়িয়ে দেয়। সংঘর্ষ চলাকালে ৮-১০টি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

একপর্যায়ে পিযুষ গ্রুপ রেজিস্ট্রারি মাঠের পেছন দিয়ে পালিয়ে যায় ও সামাদ গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে রেজিস্ট্রারি মাঠ এলাকায় অবস্থান নেয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট টাইম : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫