পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফেনীতে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

ফেনী : জেলার ছাগলনাইয়া থেকে অপহৃত দুই বছরের কন্যা শিশু তাসরিফা জামাল সিমরানকে ২৪ ঘন্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার দুপুরে ভুজপুর থানার ছিকনছড়া মাস্টার পাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অপহৃত শিশুর খালু শরীফুল ইসলামকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে ছাগলনাইয়ার সমিতি বাজার এলাকার নিজ বাড়ি থেকে শরীফুল ইসলাম শিশু সিমরানকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে সিমরানকে হত্যার হুমকিও দেয় তারা। ওই রাতেই র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে অভিযোগ করে শিশুটির পরিবার। পরে অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভুজপুর এলাকার চিকনচরা মাস্টার পাড়ার ওয়াদুদ সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে সিমরানকে উদ্ধার করে র‌্যাব।

তিনি আরো জানান, অপহরণের সঙ্গে জড়িত শরিফুল ইসলামের অপর দুই সহযোগি মো. নবী ও মো. লোকমান পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফেনীতে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

আপডেট টাইম : ০৭:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫