অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম : আ.লীগ নেতার বাড়িতে ক্ষুদ্ধ কর্মীদের হামলা

নাটোর : নাটোরের নলডাঙ্গায় রহিদুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে রহিদুলের ক্ষুদ্ধ সমর্থকরা।

শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রহিদুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রহিদুল নলডাঙ্গা পৌরসভার ১নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি এবং পশ্চিম সোনাপাতিল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধ এবং সালিশের জের ধরে আজ দুপুরে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াসকে রহিদুলের সমর্থকরা ধরে এনে নলডাঙ্গা বাজারে অবস্থিত আওয়ামী লীগ অফিসে বেঁধে রেখে মারপিট করে ছেড়ে দেয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রহিদুল নলডাঙ্গা বাজার থেকে সোনাপাতিল নিজ বাড়িতে যাওয়ার পথে রহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পিয়াসের সমর্থকরা। এসময় স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এঘটনায় পিয়াসের পশ্চিম সোনাপাতিলের গ্রামের বাড়িতে রহিদুলের সমর্থকরা হামলা করে ভাঙচুর চালায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম : আ.লীগ নেতার বাড়িতে ক্ষুদ্ধ কর্মীদের হামলা

আপডেট টাইম : ০২:২৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫