পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাঘায় পোস্ট অফিসে আগুন

রাজশাহী : রাজশাহীর বাঘা পোস্ট অফিসের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এতে অফিসের পুরনো কিছু কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণও খুব বেশী নয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘা থানা পুলিশও।

এ তথ্য নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অগ্নিসংযোগীকারীদের চিহ্নিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হরতাল-অবরোধ সমর্থক। নাশকতার উদ্দেশ্যেই এ আগুন দেয়া হয়েছিলো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ওসি আরো বলেন, রাতে অফিসের দোতলা ভবনের পেছন দিকের নিচতলার একটি কক্ষে কাঁচের জানালা ভেঙে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের সামন্য কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছার আগেই পোস্ট মাস্টার আব্দুর রাজ্জাক ও নৈশ্যপ্রহরী বাদলসহ স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাঘায় পোস্ট অফিসে আগুন

আপডেট টাইম : ০৭:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫