অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় বালু সরবরাহ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে একটি হ্যাচারিতে বালু সরবরাহকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। উপজেলার বেতগাড়ি এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন স্বপন বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় নর্দান হ্যাচারীজ নামের একটি প্রতিষ্ঠানে বালু সরবরাহ করছিল। সরকারি শাহসুলতান কলেজে ছাত্রলীগের সভাপতি বিশ্বজিত সাহা সেখানে বালু সরবরাহের ঠিকাদারী নিয়ন্ত্রনের চেষ্টা করলে বিরোধ শুরু হয়। শনিবার দুপুর একটার দিকে বিশ্বজিত গ্রুপের ২৫-৩০ জন নেতাকর্মী নর্দান হ্যাচারীতে গিয়ে ছাত্রলীগ নেতা স্বপন গ্রুপের নেতাকর্মীদের বালু সরবরাহ বন্ধ রাখতে বলে। এনিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তারা ২টি মোটর সাইকেল ভাঙচুর করে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কাউকে পায়নি। তবে, বালু সরবরাহকে কেন্দ্র করেই ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্ধ হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় বালু সরবরাহ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি

আপডেট টাইম : ০৩:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫