অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যের সাথে ডিএমপি কমিশনারের ইফতার

traffic2প্রতিবেদক,ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার গ্রহণ করেন। পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় দায়িত্ব পালনকালীন যে সকল পুলিশ সদস্য রাস্তায় ইফতার গ্রহণ করেন তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের কর্মস্পৃহা বৃদ্ধিই এর মূল লক্ষ্য। ট্রাফিক পুলিশ সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যমান সুযোগের মধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রেখেছেন।
এ সময় কমিশনার উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা দেখেছি ঢাকা শহরের সম্মানিত নাগরিকগণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে রমজান পালন করতে পেরেছেন। পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে বিভিন্ন শপিং মলগুলোতে উৎসবমূখর পরিবেশে শপিং শুরু হয়েছে এবং এখনো চলছে। আগামী দিন গুলোতেও শপিং চলবে। এ সম্পর্কে আমরা সচেতন রয়েছি।
কমিশনার আরও বলেন, ঈদের দিন এবং পরের ১০ দিন ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ লোক বেরিয়ে যাবেন। তাদের নিরাপত্তা মাথায় রেখে আমরা পরবর্তী সময়েও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখব।
অতিরিক্ত কমিশনার(ট্রাফিক) মিলি বিশ্বাস, জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মোসলেহ্ উদ্দিন আহ্মদ, ডিসি(ট্রাফিক-পশ্চিম) জয়দেব কুমার ভদ্র, ডিসি(ট্রাফিক-পূর্ব) মাইনুল হাসান, ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান, ডিসি(ট্রাফিক-দক্ষিণ) খান মুহাম্মদ রেজোয়ান, ডিসি(তেজগাঁও) বিপ্লব কুমার সরকারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ এ সময় কমিশনারের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যের সাথে ডিএমপি কমিশনারের ইফতার

আপডেট টাইম : ০৭:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪