পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুড়িগ্রামের বিদ্যানন্দ ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বাংলার খবর২৪.কম,index_48767কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মো. তাইজুল ইসলাম (চশমা) ও মো. আলমগীর হোসেন (কাপ পিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬শ’ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৩৭ ও মহিলা ভোটার ৫ হাজার ৯শ’ ৮৮ জন।

ভোট গ্রহণে ৯ জন প্রিজাইডিং অফিসার এবং ৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশের সমন্বয়ে ৩টি ভ্রাম্যমাণ মোবাইল আদালত পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ অফিসার, ৪ জন পুলিশের সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রগুলোর মধ্যে পশ্চিম চর বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রতিগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯টি কেন্দ্রে ৯০ জন পুলিশ এবং ১৩৫ জন আনসার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মো. আবুল হাসেম দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুড়িগ্রামের বিদ্যানন্দ ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

আপডেট টাইম : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪