পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা : গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিকুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম ও অজ্ঞাত এক নারী।

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার দুই দল শিক্ষকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্র-শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয় এবং বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকরের নিয়োগ নিয়ে আগে থেকেই শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক দুই সহকারী শিক্ষককে শ্রেণীকক্ষে যেতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুই ছাত্রসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র মো. রিফাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের সকল ছাত্র বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা : গ্রেফতার ৩

আপডেট টাইম : ০১:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫