অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় গণধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়া : বগুড়ার দুর্ধর্ষ লেডি কিলার, ৭ খুনের আসামি মোমিন ওরফে পিচ্চি বাবুর (৩৫) স্বীকারোক্তির ভিত্তিতে তরুণী শাপলা খাতুনকে গণধর্ষণের পর হত্যার মামলার পলাতক আসামি রাফিউল ইসলাম ওরফে রাফি (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, ২০১৩ সালের নভেম্বরে শাপলা (২০) নামের এক মেয়েকে ঢাকা থেকে বগুড়ার শিবগঞ্জে নিয়ে আসে মোমিন ওরফে পিচ্চি বাবু। পরবর্তীতে এলাকার কতিপয় যুবক ১৫ দিন আটকে রেখে মেয়েটিকে গণধর্ষণ করে। এরপর তাকে ধান খেতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

২০১৪ সালের ১৮ এপ্রিল পুলিশ পিচ্চি বাবুসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পিচ্চি বাবু তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে পুলিশের কাছে। সর্বশেষ পুলিশ পিচ্চি বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত বুধবার শাপলা খাতুন হত্যাকা-ে জড়িত রাফিউল ইসলাম ওরফে রাফির নাম বলে। এরপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে রাফিকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত রাফি ও সিরিয়াল কিলার পিচ্চি বাবুকে হাজির করা হলে তারা দুজনেই গণধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় গণধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫