পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

বরগুনায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলায় খলিলুর রহমান (২৪) নামে এক যুবককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসান নামে এক যুবককে আটক করা করেছে পুলিশ।

পরে মঙ্গলবার সকালে উপজেলার মঠেরখাল গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খলিলুর রহমান পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের খাতাচিড়া গ্রামের আবজাল হোসেনের ছেলে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা বিলে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদড় হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা নির্যাতন করে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি মঠবাড়িয়া উপজেলার খাতাচিড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলেও জানান তিনি।

প্রতিবেশী ইদ্রিস আলী মোল্লা জানান, সোমবার দুপুর থেকে খলিলুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ সময়ে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

বরগুনায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট টাইম : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫