পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মুক্তিপণ চেয়ে শ্রীঘরে অপহরণকারী

কক্সবাজার : টেকনাফে উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. আলীকে (৩৫) অপহরণ করে মুক্তিপণ নিতে এসে পুলিশের হাতে ওসমান গণি ওরফে কাজল নামে এক অপহরণকারী গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে কাজলকে গ্রেফতার করে পুলিশ। কাজল টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার শাহ আলমের ছেলে। আলী অপহরণের পর তার বাবা লাল মিয়া টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৯০/২৮-২-২০১৫) করেন। টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি মোহাম্মাদ আলী তার বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কাজলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এর দুদিন পর মোবাইল ফোনে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মো. আলীকে খোঁজার নামে কাজল তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে কাজল ফিরে আসবে এমন আশ্বাস দেন। এতে মোহাম্মাদ আলীর পরিবারের সদস্যদের কাজলকে নিয়ে সন্দেহ হয়। এমনকি অপহৃত আলীর বাবা থানায় জিডি করতে এবং পত্রিকায় ছেলের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিতে চাইলে তাতেও বাধা দেয় কাজল। এতে আলীর পরিবারের সন্দেহ আরো বেড়ে যায়। তারা বিষয়টি থানায় জানান। এরপরই কাজলকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, আবদুল আমিন ও মুসা নামে দুই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, মোহাম্মাদ আলীকে অপহরণের জন্য তাদের দুইজনকে প্রস্তাব দিয়েছিলো কাজল। কিন্তু তারা সে প্রস্তাবে রাজি হননি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মুক্তিপণ চেয়ে শ্রীঘরে অপহরণকারী

আপডেট টাইম : ০৯:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫