পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ার শপথ কাউখালীতে খেলাঘর আসরের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি ॥
খেলাঘর আসরের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে খেলাঘর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ শনিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কাউখালী উত্তরায়ন খেলাঘর আসর ও সূর্যোদয় খেলাঘর আসর যৌথভাবে এ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সুব্রত রায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘরের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় খেলাঘরের শিশু কিশোর ভাই-বোনরা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার শপথ নেয়।
পরে খেলাঘরের দুই সংগঠনের কর্মীরা বন্দরে এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য লিটন কৃষ্ণ কর, সূর্যোদয় খেলাঘর আসরের সহ সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি ও উত্তরায়ন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক গ্রীণ তালুকদার প্রমূখ।
বিকেলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ার শপথ কাউখালীতে খেলাঘর আসরের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০১৫