অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

বাংলার খবর২৪.কম চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ঝাঁটু ইসলাম (৩৮) ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ গ্রামের ভাসেমানের মেয়ে সানজিদা খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় বাড়িতে অবস্থান করছিলেন ঝাঁটু। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে রাস্তার পাশে থাকা আরো দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।‍

এদিকে, একই সময় গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার খয়রাবাদ গ্রামে সানজিদা বাড়ির সামনে খেলা করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ ও গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

আপডেট টাইম : ০৮:০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪