অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

উজানের ঢলে তিস্তা উত্তাল

বাংলার খবর২৪.কম,dimla-tista1নীলফামারী : উজানের ঢলে আবারো উত্তাল হয়ে উঠেছে তিস্তা। তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৩০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত ছিল মাত্র ১৭ মিলিমিটার। এর আগে তিস্তার পানি প্রবাহিত হয়েছিল বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে।
পুনরায় তিস্তা গর্জে উঠায় তিস্তারপাড়ের ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ আবারো ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে গেছে। এছাড়া আমন রোপা ক্ষেত বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা নানাবিধ টেনশনে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইশপুকুরচর, কিসামত ছাতনাই, চর খরিবাড়ি, ছোটখাতা, বানপাড়া ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী এলাকায় পানির ব্যাপক স্রোত।
ভাষানীর চরের আবুল কাশেম জানান, গত ৭ দিন পর তিস্তার উজানের ঢলের চাপে ভাষানীর চরের ১৫ একর আবাদী জমি নদী গর্ভে বিলিন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানায়, বন্যার পানিতে ১৫০ হেক্টর আমন ক্ষেত তলিয়ে গেছে। তবে ২-৩ দিনের মধ্যে বন্যার পানি নেমে গেলে আমন ধানের ক্ষতি হবে না।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানে ভারত নেপাল ও চীনে বন্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে সেই বন্যার পানি কোন না কোন ভাবে তিস্তা এসে বন্যার সৃষ্টি করছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

উজানের ঢলে তিস্তা উত্তাল

আপডেট টাইম : ০৮:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪