অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

সিলেট : বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে জনতা।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া, দাসপাড়া ও পরগনা বাজার এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় ওই সড়কে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর উপকন্ঠ মেজরটিলা ইসলামপুর থেকে জৈন্তাপুর ও জাফলং পর্যন্ত বিভিন্ন এলাকা বিদ্যুতহীন রয়েছে।

তবে রাত ১১টার পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হলে সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে রাতের মধ্যে বিদ্যুৎ না এলে আরও কঠোর অবরোধ পালনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

এদিকে, সিলেট বিদ্যুত বিতরণ বিভাগের উপপ্রকৌশলী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কাল বৈশাখী ঝড়ে সিলেটের দলদলী চা বাগান এলাকায় বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার ভেঙে পড়ে যায়। এছাড়া প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের তার লন্ডভন্ড হয়ে পড়ে।

তাই এসব এলাকায় বিদ্যুৎ নেই। তবে মধ্যরাতের মধ্যেই বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫