পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক

‘এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না’

বাংলার খবর২৪.কমমাহবুব: বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেন, বর্তমান সংসদে যারা রয়েছেন তারা ভুয়া। তাই অবিলম্বে এই সংসদ ভেঙ্গে দিয়ে আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয়তবাদী মুক্তিযোদ্ধা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মাহবুবুর রহমান বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা আন্দোলনরত আছি। আমাদের আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে চলছে। ঈদুল আজহার পর এই আন্দোলন নতুন মাত্রা পাবে।

তিনি বলেন, আমরা তো আন্দোলনেই আছি। এরইমধ্যে গাজায় গণহত্যা ও জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে আমরা কর্মসূচি দিয়েছি। শান্তিপূর্ণভাবে সে কর্মসূচি পালনও করেছি। কারণ, আমরা বিশ্বাস করি অহিংস পরম ধর্ম।

সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মিডিয়া ও সংবাদ পত্রের কন্ঠরোধ করতে এ আইন করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল এবং শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন

‘এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না’

আপডেট টাইম : ০৯:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪