অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীর গাড়ি যাবে ইউরোপ-আমেরিকায়

রাজশাহী : রাজশাহীতে তৈরী হবে অটোকার। ব্যাটারি চালিত এই অটোকার কারখানা করবে দক্ষিণ কোরিয়ার তিনটি বিখ্যাত মোটরযান তৈরিকারক প্রতিষ্ঠান বিএমজি, কেআরডাব্লিউ, জিনওয়া কো লি. ও বাংলাদেশের এনাগ্রুপ। রাজশাহীতে তৈরী এই অটোকার রফতানি হবে ইউরোপ ও আমেরিকায়।

রোববার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান এনাগ্রুপের চেয়ারম্যান এনামুল হক এমপি।

এর আগে শনিবার দক্ষিণ কোরিয়ার তিন মোটরযান নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ এগার সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী সফর করেন। তারা রাজশাহী বিসিক শিল্পনগরীসহ এনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নেয় এনা গ্রুপসহ কোরিয়ান প্রতিনিধি দলটি।

মতবিনিময়কালে এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এমপি বলেন, গত ২৬ মার্চ এনা গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার মোটরযান নির্মাণ প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। এসময় রাজশাহীতে অটোকার তৈরীর কারখানা স্থাপনের জন্য স্বারক চুক্তি স্বারিত হয়। ওই চুক্তি অনুযায়ী কোরিয়ার তিনটি কম্পানীর প্রতিনিধি দল রাজশাহী সফরে আসেন। বিসিক শিল্পনগরীতে এনা প্রতিষ্ঠিত স্থাপনকৃত এ কারখানায় কোরিয়ার তিনটি গ্রুপ ৩০০ মিলিয়ন ডলার বিনিযোগ করবেন।

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আবু বাক্কার আলী, কোরিয়ার বিএমজির প্রেসিডেন্ট কিম কানুসাব মোরম ও কেআরডব্লিউর চেয়ারম্যান চিও সুনজওন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীর গাড়ি যাবে ইউরোপ-আমেরিকায়

আপডেট টাইম : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫