পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

বরিশাল শেবাচিম হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ: আটক ৪

বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজন ও প্রতিপক্ষদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরমান মুন্সি (২৫), রিপন (২২), জাহিদ হাওলাদার (২৫) ও রফিক হাওলাদার (২৫) নামে ৪জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত দেড়টার দিকে হাসপাতালের ৫তলায় সার্জারি ওয়ার্ডে এ সংঘর্ষ হয়। তবে এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বরিশাল মেট্রোপলিটন কোতায়ালি মডেল থানা পুলিশ উভয় গ্রুপের ৪জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রোগীর স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি জেলার নলছিটিতে দু’গ্রুপের সংঘর্ষে হয়। এসময় প্রতিপক্ষ উজ্জল হাওলাদার দলবল নিয়ে আলতাফ হাওলাদারকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়। একই সাথে সেখানে উজ্জলের গ্রুপটি অবস্থান নিয়ে অসুস্থ্য আলতাফকে ভর্তি এবং চিকিত্সা দানে বাধা দেয়ার চেষ্টা চালায়।এনিয়ে উভয় গ্রুপের মধ্যে শেবাচিমে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উভয় গ্রুপের ৪জনকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসে জানান, বিষয়টি নিয়ে উভয় গ্রুপের মধ্যে মিমাংসার চেষ্টা চলছে। সমঝোতায় আসলে আটককৃদের ছেড়ে দেয়া হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

বরিশাল শেবাচিম হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ: আটক ৪

আপডেট টাইম : ০২:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫