পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

বাংলার খবর২৪.কম,index_49129রাজশাহী : রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে ওই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি এর আয়োজন করে।

বিকেল পৌনে ৬টার দিকে নগরীর ভুবনমোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে ভুবনমহন পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আজকে যারা সংসদে বসে আছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তাই সংসদের দ্বারা গঠিত সরকারও নির্বাচিত সরকার নয়। এ সরকারের পৃষ্ঠপোষকতায় মানুষ খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের অনুসারীদের হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক কারণে আটক করে নির্যাতন চালানো হচ্ছে। বিচারের নামে প্রহসন করে সাজা দেওয়া হচ্ছে।

এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য শহিদুন নাহার কাজি হেনা, নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, নগরের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবদলের সভাপতি ওয়ালিউল হক রানা, ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪