অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ জন এ্যানথ্রাক্স রোগী শনাক্ত

বাংলার খবর২৪.কম,index_49139সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর-নন্দীগাঁতী গ্রামে অসুস্থ গরুর গোস্ত খেয়ে শিশু ও মহিলাসহ ২০ নারী পুরুষ এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আক্রান্ত রোগীরা হলেন, চর নন্দীগাঁতী গ্রামের গোলাম মোস্তফা (২০), আব্দুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), হারুন (৮), সোহেল (১৪), দুলাল হোসেন (৪০) , সারোয়ার হোসেন (১৪), আল-আমিন (৯), আনছার আলী (৪২), বারেক হোসেন (১৪), জাহাঙ্গীর হোসেন (১৪), খুশি খাতুন (৪০), চয়ন (১৪), রেহানা (২২), আইয়ুব (৪২), সাথী (১৩), রুবিনা (৫০), রবিউল (৫৫), মালেক (৬০), ও অন্তরা (৫)।

তারা শরীরের বিভিন্ন স্থানে এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এরপর থেকে এই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকুমার সুর রায় জানান, গত ১৬ আগস্ট এই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুর রহমানের একটি ষাড় গরু অসুস্থ হয়ে পড়ে। এই গরুটি পাড়ার লোকজন মিলে কিনে নিয়ে জবাই করে মাংস ভাগ করে নেয়।

তিনি আরো জানান, গরুটি এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ গরুর মাংস খেয়ে গ্রামের লোকজন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারভাইজার আব্দুস সোবহানের নেতৃত্বে একটি চিকিৎসক দল চর-নন্দীগাঁতী গ্রামে গিয়ে আক্রান্ত লোকজনকে চিকিৎসা দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছেন।

তিনি বলেন, এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ইতোমধ্যে ঢাকা থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি টিম সিরাজগঞ্জে এসে পৌঁছেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ জন এ্যানথ্রাক্স রোগী শনাক্ত

আপডেট টাইম : ০৩:৩৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪