পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

স্পেনে বিচারের সম্মুখীন হচ্ছে মেসি

ডেস্ক : বার্সেলোনাকে সদ্যই কেবল জিতিয়েছেন। আর প্রস্তুতি নিচ্ছেন নিজ দেশ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ফুটবলের শিরোপা জেতাতে আর এমন অবস্থার মধ্যে বুধবার দুঃসংবাদ শুনতে হয়েছে লিওনেল মেসিকে।

কর ফাঁকির অভিযোগে শেষ অব্দি স্পেনে বিচারের সম্মুখীনে হতে হচ্ছে আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবল সুপারস্টারকে। কেননা, কর ফাঁকির এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে মেসির আইনজীবী যে আবেদন করেছিলেন, বার্সেলোনার আদালত তা খারিজ করে দিয়েছে।

স্পেনের এল পাইজ পত্রিকার বরাত দিয়ে এমন সংবাদ দিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো।

উল্লেখ্য, লিওনেল মেসি ও তার বাবা জর্জের বিপক্ষে স্পেন সরকারকে ৪.১ মিলিয়ন ইউরো সমপরিমাণ অর্থ করফাঁকি দেওয়ার অভিযোগটি উঠেছিল গত বছর। অভিযোগে বলা হয়েছিল, ২০০৭-০৯ সালের মধ্যবর্তী সময়ে ব্রাজিল ও উরুগুয়ের বিভিন্ন কোম্পানিকে মেসির ইমেজ ব্যবহার করার অনুমতি দিয়ে প্রচুর অর্থ আয় করেছেন জর্জ। কিন্তু মেসি বা জর্জ কেউই স্পেন সরকারকে সেই আয়ের কর দেননি এবং বিষয়টি তারা গোপন করেছেন।

তবে মেসি ও জর্জ বরাবরই বলে আসছেন যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মোটেও সত্য নয়। কেননা, নির্ধারিত সময়ে স্পেন সরকারকে নিয়মিতই সঠিক পরিমাণে কর প্রদান করে আসছেন তারা। যদি কিছু ঘটে থাকে তাহলে তা তাদের অজ্ঞাতে। তবে বার্সেলোনার আদালত বলেছে, ‘মেসি ও তার বাবা এই বিষয়ে জ্ঞাত নাকি অজ্ঞাত ছিলেন তা অপ্রাসঙ্গিক। মূল কথা হচ্ছে, সরকারকে উল্লেখিত পরিমাণ কর ফাঁকি দেওয়ার বিষয়টি সুস্পষ্টভাবেই প্রমাণিত।’

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

স্পেনে বিচারের সম্মুখীন হচ্ছে মেসি

আপডেট টাইম : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫