অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

কি ছিল মৃত্যু‌দণ্ডপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্কের চিঠিতে

ডেস্ক: জোড়া খুনের দায়ে মৃত্যু দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের খ্রিষ্টান নাগরিক আফতাব বাহাদুরের রায় ২২ বছর পর কার্যকর করা হয়েছে।

বুধবার ভোরে লাহোরের কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে বাহাদুরকে নির্দোষ দাবি করে মানবাধিকার সংস্থাগুলো এবং তার আইনজীবীদের অভিযোগ, নির্যাতন করে বাহাদুর থেকে স্বীকারোক্তি আদায় করেছে পুলিশ।

জোড়া খুনের মামলায় ১৯৯২ সালে মৃত্যুদণ্ড ঘোষণার সময় আফতাবের বয়স ছিল ১৫ বছর। সে সময় পাকিস্তানে ১৫ বছর বয়সী কাউকে মৃত্যুদণ্ড দেয়ায় কোনো আইনি বাধা ছিল না। পরে ২০০০ সালে বিধান করা হয়, ১৮ বছরের কম বয়সী কাউকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না।

আফতাবের এই রায় কার্যকর করাকে ‘লজ্জাজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।

লাহোরে ১৯৯২ সালে জোড়া খুনের দায়ে কিশোর আফতাবকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই মৃত্যুদণ্ড বাতিল করার দাবিতে সোচ্চার হয় স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা। এই পরিস্থিতিতে গত ২২ বছরে বহুবার তার ফাঁসি কার্যকর করার আয়োজন করেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে এমন আতঙ্ক নিয়ে ২২টি বছর কারাগারে কাটিয়েছেন আফতাব। মৃত্যুর আগে লেখা চিঠিতে মৃত্যুর পরোয়ানা নিয়ে ২২ বছর ধরে কারাগারে কাটানো দুঃসহ অপেক্ষার কথা উঠে এসেছে।

এতে লেখা আছে, ‘মাত্রই আমার মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছি। পরোয়ানায় বলা হয়েছে, ১০ জুন বুধবার আমাকে ফাঁসিতে ঝোলানো হবে। আমি নির্দোষ, তবে জানি না এতে কোনো কিছুর হেরফের হবে কিনা।’

‘গত ২২ বছর ধরে কারাবাসকালে আমি অনেকবারই মৃত্যু পরোয়ানা পেয়েছি। খুবই অদ্ভুত ঘটনা এটা। আমি বলতে পারব না আমাকে যে কতবার বলা হয়েছে, আমি মরতে যাচ্ছি যেকোনো সময়। পরোয়ানা জারি হলে অনেক খারাপ লাগে। আমি দিন গুনতে শুরু করি। এটা খুবই কষ্টের। আমার স্নায়ু ও শরীর হিম হয়ে আসে।’

‘সত্যি বলতে কি, আমি আমার মৃত্যুর আগেই বহুবার মরেছি। আমার মনে হয় আমার অভিজ্ঞতা অন্য অনেকের চেয়ে আলাদা। এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না যে কাউকে বলা হলো তোমার মৃত্যু আসন্ন; আর এরপর কারাগারে বসে বসে সেই দিনটির জন্য অপেক্ষা করা। সেই ১৫ বছর বয়স থেকে আমি জীবন আর মৃত্যুর মাঝামাঝি আছি। অনেকটা মৃত আত্মা নিয়ে বাস করার মতো, যেখানে কোনো ভবিষ্যৎ নেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

কি ছিল মৃত্যু‌দণ্ডপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্কের চিঠিতে

আপডেট টাইম : ০৬:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫