অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেট পাসপোর্ট অফিসে পুলিশি অভিযান, আটক ২

বাংলার খবর২৪.কম,wpid-banglarkhabar24-banner.png.pngসিলেট : সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পুলিশি অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা পুলিশ এ অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাসপোর্ট অফিসের বাইরে থাকা দালাল-প্রতারকরা আগেভাগেই পালিয়ে যায়। ফলে এদের কাউকে পুলিশ আটক করতে পারে নি। তবে পুলিশের অভিযান টের পেয়ে পাসপোর্ট অফিসের ভেতরে পাসপোর্ট নিতে আসা মানুষের লাইনে দাঁড়িয়ে যাওয়া দেলওয়ার আহমদ (৩৫) ও পপুলার ট্রেভেলস’র ফরিদ আহমদ (৫৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসি অপূর্ব সাহা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল-প্রতারক রোধে ঘণ্টাব্যাপী একটি বিশেষ অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়েই পাসপোর্ট অফিস ঘিরে থাকা দালাল-প্রতারকচক্রের সক্রিয় সদস্যরা দ্রুত পাসপোর্ট অফিস ত্যাগ করে। অভিযানে বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার এসি অপূর্ব সাহা জানান, বুধবার অভিযান চালিয়ে দেলওয়ার ও ফরিদ নামের দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এবার থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে নিয়মিত দালাল ও প্রতারকবিরোধী পুলিশি অভিযান চলবে। পাসপোর্ট অফিসে শুধু পাসপোর্টের কাজে আসা মানুষ ব্যতীত দালালরূপী কেউ প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে পুলিশ আরো কঠোর ভূমিকা পালন করবে বলে তিনি জনান। উল্লেখ্য, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল ও প্রতারকদের কাছে সাধারণ মানুষ অসহায়। এদের খপ্পরে পড়ে অনেকে সর্বস্বান্ত হন। সাধারণ মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধ পন্থায় উৎকোচ গ্রহণে একটি সক্রিয় দালালচক্র সর্বদাই পাসপোর্ট অফিসে ওঁৎ পেতে থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেট পাসপোর্ট অফিসে পুলিশি অভিযান, আটক ২

আপডেট টাইম : ০৪:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪