পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল আলীম হাসপাতালে

500x350_3904dfc3171fb642386edbec1669ad01_ujzxd3rsবাংলার খবর২৪.কম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে ফুসফুসের ক্যান্সারজনিত কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রিজন সেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার থেকে শারীরিক অসুস্থতার জন্য কেন্দ্রীয় কারাগারের প্রিজন সেলে প্রাথমিকভাবে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার আব্দুল আলীমের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী।
জেল সুপার ফরমান আলী বলেন, ‘সম্প্রতি আব্দুল আলীমের ডান ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়ায় জটিল আকার ধারণ করেছে। ফলে সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শে মঙ্গলবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ অক্টোবর সাবেক চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল আলীম হাসপাতালে

আপডেট টাইম : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪