অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জোয়ারের পানিতে ডুবে আছে কাউখালীর ২০ গ্রাম

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি ॥
জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে কচা ও সন্ধ্যা নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার পিরোজপুুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। জোয়ারের স্রোতের আঘাতে অনেকের ভিটেমাটি সরে যাচ্ছে। এতে বসতঘর পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা ইত্যাদি। জানা যায়, জোয়ার ও টানা বৃষ্টির ফলে জেলার খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। কাজে নামতে না পেরে অসহায় মানুষ চরম বিপাকে পড়েছেন। উপজেলার হাট বাজারগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দোকানগুলোতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। বেড়েছে জনদুর্ভোগ। সারা দিন হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জোয়ারের পানিতে ডুবে আছে কাউখালীর ২০ গ্রাম

আপডেট টাইম : ১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫