অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে নকল গ্লুকোজ ডি তৈরী, কারখানা মালিকের সাজা

রাজশাহী : রাজশাহী নগরীতে নকল গ্লুকোজ ডি তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নগরীর মীর্জাপুর এলাকায় বাসা বাড়িতে গড়ে ওঠা ঐ কারখানায় অভিযান চালায়।

এ সময় মেসার্স মেঘনা ফুড প্রডাক্টের নামে ঐ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট, ম্যাঙ্গো চকলেট উদ্ধার করা হয়।

আটক করা হয় কারখানা মালিক আবু জাহেরকে (৪৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জরিমানা করা হয় নগদ দুই লাখ টাকা। অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেন আদালত। ঐ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।

অভিযান পরিচালনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সঙ্গে নিয়ে ঐ অভিযান চালান। অভিযানে নকল গ্লুকোজ ডি তৈরীর মেশিনসহ বিপুল পরিমাণ গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট ও চকলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়া নকল পণ্য তৈরী করার দায়ে কারখানার মালিক আবু জাহেরকে আটক করা হয়। আটকের পর আবু জাহের দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যান্ড ইন্সটিটিউটের (বিএসটিআই) কোনো অনুমোদন ছাড়ায় নকল পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ডা দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে নকল গ্লুকোজ ডি তৈরী, কারখানা মালিকের সাজা

আপডেট টাইম : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫