পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

ইরাকি কুর্দিস্তানে জার্মান সৈন্য

500x350_b3d6c8c09c703f66771a6fa7b1a78dea_0,,15342076_4,00ডেস্ক : জার্মান সেনাবাহিনীর ৬ জন সৈন্য ইরাকের উত্তরে কুর্দিস্তানে পৌঁছে গেছে৷ আইসিস বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে সংগ্রামে মানবিক ও সামরিক সাহায্য সমন্বয়ের কাজ করবেন তারা৷ সপ্তাহান্তেই অস্ত্র সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেবে জার্মানি৷

এরবিল শহরের জার্মান দূতাবাস থেকে ছয়জন জার্মান সৈন্য মানবিক ও সামরিক সাহায্য সমন্বয়ের কাজ চালাবেন৷ তবে তারা কোনো সশস্ত্র অভিযানে অংশ নেবেন না, যেমনটা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন৷ ম্যার্কেল আইসিস জঙ্গিদের কার্যকলাপকে ‘গণহত্যা’ হিসেবে দেখেন এবং তা বন্ধ করতে অস্ত্র পাঠানোর পক্ষে সওয়াল করছেন৷ জার্মানিতে কুর্দিদের জন্য অস্ত্র সরবরাহ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে৷ সপ্তাহান্তেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার৷

তারপর সোমবার জার্মান সংসদের নিম্ন কক্ষে বিষয়টি উত্থাপন করা হবে৷ বলা বাহুল্য, সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার তার সিদ্ধান্ত অনুমোদন করতে পারবে৷ তবে কিছু অস্ত্র যে পাঠানো হবে, সে বিষয়টা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে৷ জার্মানির দুই খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠনও কুর্দিদের অস্ত্র সরবরাহের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে৷

নিজেদের পুরানো শত্রুতা ভুলে কট্টরপন্থি সুন্নি আইসিস জঙ্গিদের মোকাবিলায় ইরাকি কুর্দিস্তানের পাশে দাঁড়াচ্ছে অ্যামেরিকা থেকে ইরানের মতো দেশ৷ মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মোট সাতটি দেশ কুর্দি পেশমারগা বাহিনীকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করবে৷ তারা হলো আলবেনিয়া, ব্রিটেন, ক্যানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স ও ইটালি৷ আরও দেশ এগিয়ে আসবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল৷ বাগদাদে ইরাকের সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে৷ উদ্দেশ্য, দক্ষিণে ইরাকি সেনাবাহিনী ও উত্তরে কুর্দি বাহিনী যাতে সাঁড়াশি আক্রমণ চালিয়ে ইসলামি জঙ্গিদের মোকাবিলা করতে পারে৷

এদিকে কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, ইরান প্রায় সবার আগে কুর্দিদের অস্ত্র সরবরাহ করতে শুরু করেছে৷ এরবিল শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বারজানি এ কথা বলেন৷ জরিফ বলেন, তার দেশ ইরাকে কোনো সৈন্য পাঠাচ্ছে না৷ তবে ইরাকের ফেডারেল সরকার ও কুর্দিস্তান প্রশাসনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে তেহরান৷ তিনি ইরাকের ঐক্য ও অখণ্ডতার প্রতি ইরানের সমর্থন প্রকাশ করেন৷ তিনি আরও বলেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতিকে ইরান তার নিজস্ব নিরাপত্তা হিসেবে গণ্য করে৷ তার মতে, আইসিস জঙ্গিদের তৎপরতা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক মহলের কাছেও বড় হুমকি৷-রয়টার্স।– ওয়েবসাইট।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

ইরাকি কুর্দিস্তানে জার্মান সৈন্য

আপডেট টাইম : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪