অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে টিসিবির পণ্য নিতে ডিলারদের অনীহা

রাজশাহী : রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উত্তোলনে আগ্রহ নেই ডিলারদের। চতুর্থ ধাপে বরাদ্দ উত্তোলনে শেষ দিন ছিলো বৃহস্পতিবার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ ডিলারই তাদের পণ্য উত্তোলন করেননি।

তাদের ভাষ্য, তেলের মেয়াদ রয়েছে ৩০ জুলাই পর্যন্ত। মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে। কিন্তু তেল না তুললে অন্য পণ্য দেয়া হবে না, সে জন্য টিসিবির পণ্য উত্তোলনে ডিলারদের আগ্রহ নেই।

তবে খোলাবাজারের পণ্যের সঙ্গে টিসিবি পণ্যের দামের পার্থক্য কম হওয়ায় ডিলাররা পণ্যে আগ্রহী হচ্ছেন না। যারা পণ্য উত্তোলন করেননি খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিস জানায়, রাজশাহী বিভাগে তাদের ডিলার রয়েছেন ৪২০ জন। এর মধ্যে রাজশাহী নগরীতে ৮৮জন এবং জেলায় ২৭জন। চতুর্থ ধাপে ডিলারপ্রতি বরাদ্দ ছিলো ৫০০ থেকে দেড় হাজার কেজি চিনি, ১০০ থেকে ২০০ কেজি ডাল, ৩০০ থেকে ৫০০ কেজি ছোলা ও ৩০০ থেকে ৮০০ লিটার পর্যন্ত তেল।

গত ৪ জুন থেকে উত্তোলন শুরু হয়ে চলেছে ২৫ জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে মাত্র ১১৪জন ডিলার তাদের বারাদ্দ উত্তোলন করেছেন। এর মধ্যে রাজশাহী নগরীতে ১৬জন এবং জেলায় মাত্র একজন ডিলার রয়েছেন। অন্যরা পণ্য উত্তোলন করেননি।

টিসিবির ডিলার নগরীর তুষার স্টোরের মালিক সুজাত মিঞা জানান, তেলের মেয়াদ খুব কম। আর রঙটাও লালচে। চিনিটা একটু ভেজা ভেজা। টিসিবির চিনি ৩৭ টাকা কেজি। কিন্তু বাইরে সাদা চিনি ৩৮ টাকা। ওটার দিকেই ক্রেতাদের নজর বেশি। টিসিবির ছোলার মান খুব ভালো। কিন্তু ছোলা ৩০০ থেকে ৫০০ কেজির বেশি দেয়া হচ্ছে না। আবার তেল না কিনলে অন্যগুলো দেয়া হয় না। এই জটিলতার কারণে বেশির ভাগ ডিলার পণ্য তুলেননি না।

তিনি বলেন, তিনি ৫০০ লিটার তেল তুলেছেন। সব তেল এখনো বিক্রি হয়নি। মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে ক্ষতি নিশ্চিত।

তেলের মেয়াদ শেষের দিকে থাকার বিষয়টি স্বীকার করেছেন টিসিবির রাজশাহী অফিস প্রধান আনিছুর রহমান। তিনি বলেন, এসব তেল প্রায় মাস দুয়েক থেকে মজুদ রয়েছে। এ কারণেই মেয়াদ শেষের দিকে। এছাড়া চিনি রাজশাহীর হরিয়ান মিল থেকে সরবরাহকৃত উৎকৃষ্ট মানের। প্রথম দিকে আবহাওয়া জনিত কারনে কিছুটা ভেজা ভেজা মনে হচ্ছিলো, তবে এখন তা আর নেই।

তার দাবি, টিসিবির পণ্যের সঙ্গে খোলাবাজারের পণ্যের দামের পার্থক্য কম হওয়ায় ডিলাররা টিসিবির পণ্যে আগ্রহী হচ্ছেন না। তবে যেসব ডিলার পণ্য উত্তোলন করেননি তাদের ডিলারশীপ বাতিলসহ যাথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান আনিছুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে টিসিবির পণ্য নিতে ডিলারদের অনীহা

আপডেট টাইম : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫