অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পরীক্ষায় নকল করলে ৭ বছরের জেল

ডেস্ক: চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুর্নীতি করলে শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান চালু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। নতুন আইনে অপরাধভেদে ৩-৭ বছরের কারাদণ্ড হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল বা একজনের পরিবর্তে আরেকজন (প্রক্সি) পরীক্ষা দিলে অপরাধীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে ওই নতুন আইনের খসড়া বিবেচনা করছে চীনা পার্লামেন্টের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি। খসড়া আইনে অপরাধের মাত্রা অনুযায়ী আসামির সর্বনিম্ন তিন এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া আছে ফৌজদারি আটকাদেশ অথবা জরিমানার বিধান।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চীনা শিক্ষার্থীদের দেশজুড়ে আয়োজিত একটি পরীক্ষায় পাস করতে হয়। সম্প্রতি শেষ হওয়া ওই পরীক্ষায় ব্যাপক দুর্নীতির চিত্র ধরা পড়ে। এমন প্রেক্ষাপটে পরীক্ষায় দুর্নীতি বন্ধ করতে দেশটিতে নতুন আইন চালু হচ্ছে। এমনটি এই বছর পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোনও ব্যবহার করেছে কর্তৃপক্ষ।

শিক্ষা বিশেষজ্ঞদের উদ্ধৃতির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষায় দুর্নীতি করার বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে তাতে স্বচ্ছতা ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পরীক্ষায় নকল করলে ৭ বছরের জেল

আপডেট টাইম : ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫