অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

500x350_e390f40474d1cb10b0c9d977d4979ec2_SIRAJGONJ-(FLOOD)-PHOTO-2-20.08.14বাংলার খবর২৪.কম, সিরাজগঞ্জ : গত দু’দিন যাবৎ পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। বিশেষ করে কাজিপুর উপজেলা সহ চরাঞ্চলের মানুষ আবারো নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে। যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে অভ্যন্তরীন নদ-নদীর পানিও বৃদ্ধির পাশাপাশি চলছে বৃষ্টি। পানি বৃদ্ধির কারনে জেলার নতুন নতুন এলাকা বন্যার কবলে পড়ছে। পানি বৃদ্ধির কারনে প্রবল স্রোতে ব্রম্মপূত্র বন্যা নিয়ন্ত্রন বাধে প্রচন্ড চাপ পড়ছে। জেলার চরাঞ্চল গুলোর প্রায় কয়েক হাজার ঘর-বাড়ি এখন ১ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে রয়েছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে ডাইরিয়া, আমাশয় সহ নানা ধরনের পেটের পীড়া শুরু হয়েছে। সেই সাথে বন্যা কবলিত মানুষদের হাত-পায়ের ঘা সহ চুলাকানিও দেখা দিয়েছে।

সরকারী ভাবে কিছু ত্রাণ বিতরন করা হলেও প্রতন্ত্য অঞ্চলের বন্যা কবলিতরা এখনো কোন ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছেন। ফলে তারা অনাহার-অর্ধাহারে দিনানিপাত করছে। জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, নতুন করে পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। বন্যা কবলিতদের জন্য ত্রাণ বিতরন অব্যহত রয়েছে। প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে ত্রাণ পৌছে দেয়া সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ত্রাণ বিতরন করছে। আরো ত্রাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

আপডেট টাইম : ১০:৩৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪