পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

ডেস্ক : প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করেছে তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশালের আদালতে এ ব্যাপারে মামলা হয়েছে।

সোমবার মামলাটি করেছেন কলেজ ছাত্রের বাবা আলাউদ্দিন খান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রামনদিয়া গ্রামের বাসিন্দা।

মামলায় একই গ্রামের নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা ও স্ত্রী খাদিজা বেগমকে আসামি করা হয়েছে।

অভিযোগ গ্রহণ করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির।

মামলার বাদী আলাউদ্দিন খান জানান, তার ছেলে রফিকুল ইসলাম বাবুগঞ্জ শের-ই বাংলা ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা।

শেষ পর্যন্ত নিপাকে বিয়ে করার জন্য রফিকুলকে প্রস্তাব দেয় নূর মোহাম্মদ আকনের স্ত্রী ও নিপার মা খাদিজা বেগম। কিন্তু রফিকুল তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় তারা।

এ ঘটনার জের ধরে গত ১২ জুলাই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে লোকজন নিয়ে রফিকুলকে অপহরণ করে খাদিজা বেগম ও নিপা।

পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

আপডেট টাইম : ০৪:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫