পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ছুটি শেষেই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু: মুশফিক

ঢাকা : ছুটি শেষেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

সোমবার ঢাকা টেস্ট ড্র হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। আর সেই সঙ্গে মুশফিকদের মোট ১৪ দিনের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অক্টোবর মাসে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্যদিকে, ছুটি শেষেই বাংলাদেশ দল শুরু করবে এই সিরিজের জন্য প্রস্তুতি।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘দুই মাস পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব আমরা। এটাও বড় একটা চ্যালেঞ্জ। আমাদের দুই সপ্তাহের বিরতি রয়েছে। এটা খুব দরকার ছিল। এরপর ফিটনেস ট্রেনিং করে আমরা স্কিল অনুশীলন করব।’

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি পূর্ণাঙ্গভাবে খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তা কাজে লাগত বলে মন্তব্য করেছেন মুশফিক।

তিনি আরো বলেন, ‘এক নম্বর দলের বিপক্ষে খেলা হলে অনেক কিছু শিখার থাকে। তারা যে বোলিং ইউনিট হিসেবে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের চাপে রাখে বা তাদের ব্যাটসম্যানরা যে খুবই কম ভুল করে, এগুলোতে অনেক কিছু শেখার ছিল। আমরা হয়ত তা থেকে বঞ্চিত হলাম। ভবিষ্যতে এমন সুযোগ যদি আসে, চেষ্টা করব নিজেদের সেরাটা দেয়ার।’

মুশফিক আরো যোগ করে বলেন, ‘গত দুটি টেস্টেও আমরা বেশ ভাল খেলেছি, যা আমাদের সামনে প্রেরণা দেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভাল ক্রিকেট খেলার চেষ্টা থাকবে। তারা শক্তিশালী দল। তাদের সঙ্গে ৫ দিন (প্রতিটি টেস্টের) ধারাবাহিকভাবে ভাল খেলতে চাই। আমাদের কন্ডিশন তাদের জন্যও কঠিন হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

ছুটি শেষেই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু: মুশফিক

আপডেট টাইম : ০২:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫