অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত

রাজশাহী আরএমপির ৩৭ সদস্য বদলি

রাজশাহী : মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়ানোয় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৭ সদস্যকে বদলি করা হয়েছে।

শুক্রবার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন আহম্মেদ’র আদেশে তাদের এ অভ্যন্তরীণ বদলি করা হয়।

আরএমপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, আরএমপির ওই ৩৭ সদস্য নগর পুলিশের গোয়েন্দা শাখা ও বিশেষ শাখাসহ নগরীর চার থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল ছাড়াও এদের মধ্যে বেশ কয়েকজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকও রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বদলি হওয়া ওই পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে কর্মরত। তাই নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের ওই বদলি করা হয়েছে।

অপরাধে জড়ানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করছে। তবে অপরাধমূলক কাজে জড়িত নন তারা।

এর আগে গত ৮ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশের ৫ জন কনস্টেবল ও শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। দায়িত্বে অবহেলাসহ অপরাধে জড়ানোয় তাদের ক্লোজড করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

রাজশাহী আরএমপির ৩৭ সদস্য বদলি

আপডেট টাইম : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫