পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে বিএনপির দেড় হাজার নেতাকর্মীর পদত্যাগ

বাংলার খবর২৪.কম,bnpরাজশাহী : রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দেড় হাজার নেতাকর্মী পদত্যাগ করেছেন। যুবদলের কমিটি গঠনে বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর একক সিদ্ধান্তের প্রতিবাদে তারা পদত্যাগ করেন বলে জানা গেছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর বরহমপুর মোড়ে মিনুর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সদ্য পদত্যাগী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের অনুসারী অংশ নেয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৭৫ জন নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করেন। এ মানববন্ধন থেকে মহানগর কমিটির থেকে শফিকুল ইসলামকে বাদ দেয়ারও প্রতিবাদ জানানো হয়। পরে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্নপাড়া ও মহল্লা থেকে প্রায় দেড় হাজার বিএনপি কর্মী সমর্থক পদত্যাগ করেন।
পদতাগ্যকারী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শকিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পকেট কমিটির গঠনের প্রতিবাদে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে প্রায় দেড় হাজার দলের নিবেদিতপ্রাণ বিএনপি সমর্থক পদত্যাগ করেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়ায় অবশেষে ওই কমিটি স্থগিত করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এই কমিটি গঠনের পর নিয়ে বিশঙ্খলা সৃষ্টি হওয়ায় তা স্থগিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে পরে পুনরায় কমিটি গঠন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে বিএনপির দেড় হাজার নেতাকর্মীর পদত্যাগ

আপডেট টাইম : ০৩:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪