অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল নিখোঁজ বিমান

image_91932_0ডেস্ক, আলজিয়ার্স: ভেঙে পড়ল এয়ার আলজেরির নিখোঁজ বিমান৷ এএইচ ৫০১৭ বিমানে ১১০ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন৷ তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ যদিও বিমান ভেঙে পড়ার কথা এখনও ঘোষণা করেনি বিমান সংস্থা৷ তবে একটি ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, ১১৬ জন যাত্রী নিয়ে এয়ার আলজেরির বিমানটি নাইজারের কাছে নিয়ামে এলাকায় ভেঙে পড়ে৷

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাইজারের আকাশ থেকে ওড়ার সময় ঝড়ের কবলে পড়েছিল বিমানটি৷ চালক অন্য রুট ধরার জন্য এটিসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও খবর৷ এদিকে বিমান সংস্থা জানিয়েছে, এএইচ ৫০১৭ বিমানটিতে ৫০জন ফরাসি নাগরিক ছিলেন৷

বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার বুরকিনা ফ্যাসোর ওউয়াগাদাউগউ থেকে আকাশে ওড়ার পর এক ঘণ্টা পর থেকে নিখোঁজ হয় এয়ার আলজেরির বিমান এএইচ ৫০১৭৷ বিমান নিখোঁজের কথা স্বীকার করে নিয়ে বিমান সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ওউয়াগাদাউগউ থেকে আলজিরিয়ার রাজধানী আলজিয়ার্স ফিরছিল বিমানটি৷ বিমানের খোঁজে দফায় জফায় জরুরি বৈঠক করছেন বিমান সংস্থার কর্তা ব্যক্তিরা৷ উল্লেখ্য, বুধবার সন্ধেবেলা তাইওয়ানের পেংঘু এলাকায় জরুরি অবতরণের সময়ে ট্রান্স-এশিয়ার একটি বিমান ভেঙে মৃত্যু হয় ৫১ জনের৷ গুরুতর জখম হন সাতজন৷ অন্যদিকে, গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে মিসাইল হানার জেরে মাঝ আকাশেই ধ্বংস হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান৷ ঘটনায় প্রাণ হারান ২৯৮ জন৷

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল নিখোঁজ বিমান

আপডেট টাইম : ০১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪