পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিধবাকে রাতভর ধর্ষণ, যুবককে পুলিশে দিল জনতা

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এক বিধবাকে অস্ত্রের মুখে জিম্মি করে এক যুবক রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে ওই ধর্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের এক বিধবার ঘরে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে পাশ্ববর্তী সালামতপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী শাহীন আহমেদ (৩০) দরজা ভেঙ্গে প্রবেশ করে। সে ওই বিধবাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেধে রাতভর কয়েক দফা ধর্ষণ করে। ভোর ৪টার দিকে ধর্ষিতা কৌশলে মুখের বাঁধন খুলে চিৎকার দিলে পাশ্ববর্তী ঘরে থাকা তার ছেলেসহ প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষিতাকে উদ্ধার করেন এবং ধর্ষক শাহীন আহমদকে আটক করতে সক্ষম হন। শনিবার সকালে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
কুলাউড়া থানার এসআই সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক শাহীন আহমদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।-মানবজমিন

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিধবাকে রাতভর ধর্ষণ, যুবককে পুলিশে দিল জনতা

আপডেট টাইম : ০৬:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫