অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজশাহীতে আওয়ামী-যুবলীগ সংঘর্ষ: আহত ৬

রাজশাহী : রাজশাহী নগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ বায়া ভুগরইল এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নগরীর উপকণ্ঠ নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মকছেদ আলী, যুবলীগ কর্মী নতুন, শামীম ও আসগর। এদের মধ্যে আহত যুবলীগ কর্মী নতুন নওহাটা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ভাগ্নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভুগরইল মোড়ে আওয়ামী লীগ নেতা মকছেদ আলীর সঙ্গে যুবলীগ কর্মী নতুনের বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে দুক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর উপকণ্ঠ বায়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ নেতা মকসেদ আলীর সঙ্গে যুবলীগ কর্মী নতুনের বিরোধ চলে আসছিলো। এনিয়ে রোববার সন্ধ্যায় বাকবিতন্ডার এক পর্যায়ে মকসেদ আলীর লোকজনের উপর হামলা চালায় নতুন গ্রুপের লোকজন। এরই জের ধরে সোমবার ওই সংঘর্ষ বাধে। এ নিয়ে ওই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

তিনি আরো বলেন, এ নিয়ে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজশাহীতে আওয়ামী-যুবলীগ সংঘর্ষ: আহত ৬

আপডেট টাইম : ০১:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫