পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রিভলবার দেখতে গিয়ে গুলিতে ছাত্র নিহত

বাংলার খবর২৪.কম :image_212_15605পাবনা জেলা শহরের রাধানগর নারায়ণপুর এলাকায় রিভলবার দেখতে গিয়ে গুলি লেগে মাসুদুর রহমান (২৪) নামের এক ছাত্র নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। মাসুদুর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে হিসাববিজ্ঞান বিভাগে সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে। পুলিশ গাড়িচালককে আটক ও রিভলবারটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত নয়টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ তাঁর লাইসেন্স করা রিভলবারটি ব্যক্তিগত গাড়িতে রেখে বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করতে যান। এ সময় তাঁর গাড়িচালক শাকিল মিয়া আবদুল হামিদের বাড়ির নিচে একটি ছাত্রাবাসে ছাত্রদের রিভলবারটি দেখাতে যান। কয়েকজন ছাত্র রিভলবারটি নিয়ে টানাটানি শুরু করেন। এ সময় ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়। গুলিটি মাসুদুরের বুকে লাগে। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রিভলবারটি জব্দ ও ওই গাড়ির চালককে আটক করেছি। ময়নাতদন্ত শেষে ছাত্রের লাশ আজ সোমবার সকালে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় কোনো মামলা হয়নি।’
এ ব্যাপারে রিভলবারের মালিক ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ বলেন, ‘গাড়ি থেকে নেমেই আমি এশার নামাজ আদায় করতে মসজিদে যাই। গাড়িতে রিভলবারটি রেখে গিয়েছিলাম। এরপর নামাজ শেষ করে ঘটনা জানতে পারি। দ্রুত হাসপাতালে গিয়ে ছেলেটিকে মৃত অবস্থায় পাই।’ –

Tag :

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

রিভলবার দেখতে গিয়ে গুলিতে ছাত্র নিহত

আপডেট টাইম : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪